গুগলের ‘লাইভ কাউন্টার’ এ ইউটিউব

৪ নভেম্বর, ২০২০ ১৮:০৫  
যুক্তরাষ্ট্রে প্রেসিডেনশিয়াল নির্বাচন চলাকালেই ভুয়া তথ্য দিয়ে স্বার্থ সিদ্ধির চেষ্টা করেছে অনেক ইউটিউবার। কিন্তু তাদের সে স্বপ্নে বাধ সেঁধেছে গুগলের মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের সঠিক তথ্যপ্রাপ্তির পথ সুগম করতে নির্বাচন সম্পর্কিত গুগলের ‘লাইভ কাউন্টার’ এর দিকে ব্যবহারকারীদের নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু ভুয়া এবং বিকৃত ইলেকটোরাল কলেজ ফলাফলের লাইভ স্ট্রিম। এগেুলো অনেক স্ট্রিমের অর্থ আয়ের অপশনও চালু ছিল। এক টুইটে ইউটিউব জানিয়েছে, “আমাদের নীতিমালা ভেঙেছে এমন লাইভস্ট্রিম আমরা সরাচ্ছি। আমরা স্প্যাম ঠেকাতে এবং জালিয়াতি রোধে নীতিমালা তৈরি করেছি। নির্বাচন-সংশ্লিষ্ট কনটেন্ট, লিড-আপ এবং নির্বাচন পরবর্তী সময় সম্পর্কে সতর্কতা অব্যাহত রেখেছি।”